
ভারত
Karol Bagh Fire: ধনতেরসের ভোরে গফফর মার্কেটে আগুন, ২৪ ঘণ্টায় দিল্লিতে তৃতীয় বড় অগ্নিকাণ্ড
ধনতেরসের ভোররাতে দিল্লির করোলবাগের গফফর মার্কেটের মোবাইল অ্যাকসেসরিজের দোকানে আগুন লেগে চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। ২২টি দমকল আগুন নেভায়; হতাহতের খবর নেই। ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীতে এটি তৃতীয় বড় অগ্নিকাণ্ড — আর আগের দিনই চাওড়ি বাজারে বাড়ি ধসে মারা গিয়েছেন দুই শ্রমিক।









